গাংনীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

সারা বিশ্বের ন্যায় মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ মে) সকালে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গাংনী উপজেলা রং শ্রমিক ইউনিয়ন শোভাযাত্রার আয়োজন করে। পরে রং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা জয়নাল আবেদীন। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।