স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
অন্যান্য মেহেরপুর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

সবার সংবাদ ডেস্ক:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২ মার্চ) সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদ ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালিওল্লাহ, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।