সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে ৩য় বারের মত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ১১৭ আসনে নৌকা প্রতীক নিয়ে ৯৪৩০৩ ভোট পেয়ে বে-সরকারি ভাবে বিজয়ী হন তিনি। রবিবার রাত সাড়ে আটটার দিকে বেসরকারি ভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
সদর উপজেলা হল রুমে দ্বাদশ সংসদ নির্বাচন ফলাফল ঘোষনা কেন্দ্র থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান ফলাফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান ট্রাক প্রতীক নিয়ে ৫৭৬৮২ ভোট পেয়ে পরাজিত হন।
সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীন ভাবে বিকাল চারটা পর্যন্ত চলে এই ভোট গ্রহন। মেহেরপুর ১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ জন। এই আসনটিতে মোট ৫১ শতাংশ ভোট পোল হয়েছে।







