ম্যাব এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মেয়র রিটন
অন্যান্য মেহেরপুর

ম্যাব এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মেয়র রিটন

সবার সংবাদ ডেস্ক:

মেয়র এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। সোমবার তাঁকে এ পদে মনোনিত করেন ম্যাবের সভাপতি। তরুণ এ রাজনীতিবীদ পরপর দুই বার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেহেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।

এছাড়াও তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এদিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে মেয়র এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।