গাংনীতে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে আহত-৮
টপ নিউজ মেহেরপুর

গাংনীতে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে আহত-৮

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে বসত ভিটার জমিজমা মাপজোকের সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত: ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় গোপালনগর গ্রামের শমসের মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও তার ভাই জহুরুল ইসলাম (৩৬), আজমুল হক (৬০) ও মোজামের ছেলে রানা (৩৫) সহ অন্তত ৮ জন আহত হয়েছে।  আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আহত সূত্রে জানাগেছে, আজ সকালে গ্রামবাসী ও স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে বসত ভিটার জমি মাপজোক করা হচ্ছিলো। জমিজমা মাপজোকের এক পর্যায়ে চাচাতো ভাই তহিবুল ইসলাম, চাচাতো ভাই আওয়ালের ছেলে রাজু, সোহাগ ও চাচাতো ভাই মোজামের ছেলে রানা প্রতিপক্ষ আশরাফুল ইসলাম ও তার ভাই জহুরুল ইসলামের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে অন্তত: ৮ আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।