মেহেরপুরে দুটি আসনে মনোনয়ন ফরম কিনেছেন ১৫ জন
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে দুটি আসনে মনোনয়ন ফরম কিনেছেন ১৫ জন

সবার সংবাদ ডেস্ক:

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে ৭ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন প্রার্থী। মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, সাবেক এমপি জয়নাল আবেদীন, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড, মিয়াজান আলী, আব্দুল মান্নান (ছোট), অ্যাড. ইয়ারুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন।

মেহেরপুর-২ আসনে আওয়মী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজমুল হক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল, সাবেক ছাত্র নেতা রিয়াজ উদ্দিন। প্রার্থীদের মধ্যে অধিকাংশরাই নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া এম এ এস ইমনের পক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শারেক রায়হান অরুপ, অ্যাড ইয়ারুল ইসলামের পক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ—সভাপতি নেতা জশিউর রহমান বকুল, অ্যাড. রাশেদুল হক জুয়েলের পক্ষে শামীম মেম্বর মনোনয়ন ফরম সগ্রহ করেছেন।

শনিবার সকাল ১০টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দলীয় প্রধান ও প্রধামন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এর পরেই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে চুড়ান্ত হবে আসন ভিত্তিক কে পাচ্ছেন নৌকা প্রতীক তাঁর নাম। এদিকে এবার অনলাইনেও ফরম পূরণ ও জমা দেওয়া যাবে। এ জন্য স্মার্ট নমিনেশন অ্যাপ নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিতে হবে।