গাংনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
টপ নিউজ মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, মাইলমারী গ্রামের ভ্যান চালক আকাশ আলীর ৪ বছর বয়সী শিশু পুত্র  ইউসুফ আলী এবং তার প্রতিবেশী আব্বাস আলীর ৩ বছর বয়সী শিশু পুত্র আদিব হোসেন একসাথে খেলছিল।

বাড়ির মধ্যে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে পার্শ্ববর্তী পুকুরে চলে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদেরকে খুঁজে না পেয়ে পুকুরে সন্ধান চালায়। এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডাঃ ফারুক আহম্মেদ  জানান, হাসপাতালে পৌঁছুনোর আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যর কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।