প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল
টপ নিউজ মেহেরপুর

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

সবার সংবাদ প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন বলেন, তারেক রহমান এমন একটি পরিবারের মানুষ বিবেচনা করলে বিশ্বের ইতিহাসে এমন পরিবার বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতীকে নতুন পথে অগ্রসর করার নায়ক ছিলেন। একজন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান অপরিসীম। মহান স্বাধীনতার ঘোষক ছিলেন তিনি। যতদিন এ দেশের মানুষ বেঁচে থাকবে ততদিন তিনি সকল মানুষের মনের মধ্যে থাকবেন শ্রদ্ধার সাথে।

পরবর্তীতে বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রনায়ক হিসেবে লোভ লালসার উর্ধ্বে উঠে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে স্বৈরাচার এরশাদকে পদত্যাগে বাধ্য করেন তিনি। কতটা জনপ্রিয় নেত্রী ছিলেন তার প্রমাণ আমরা দেখি তার মৃত্যুর পর তাঁর জানাযায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিন দেশের বাইরে থেকে ও আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

ওয়ান ইলেভেনের সময় তাকে অমানবিক নির্যাতন করা হয়েছিলো। তারেক রহমান চাইলেই তৎকালীন সরকারের সাথে আপোষ করে উন্নত ও সুবিধাবাদী জীবনযাপন করতে পারতেন কিন্তু তিনি তা করেননি। বিগত গণঅভ্যুত্থানে তারেক রহমান জুলাই বিপ্লবের অগ্রনায়ক। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে অত্যান্ত সাদামাটা জীবনযাপন করছেন তিনি। তার বাবার মতোই সকল সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের সকল শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়ে একটা উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে তিনি বদ্ধ পরিকর।

উপাচার্যের একান্ত সচিব ড. মো. তারিক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।