মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রীর উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রীর উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সবার সংবাদ প্রতিবেদক:

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ব্যাক্তিগত উদ্যোগে মেহেরপুরে একহাজার দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টার দিকে কবি নজরুল শিক্ষা মঞ্জিলে এই খাদ্য সামগ্রী বিতরণ হয়। জনপ্রশাসন মন্ত্রীর পক্ষে বড় বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন  মেহেরপুর বিভিন্ন অঞ্চলের ১ হাজার দুস্থ মানুষকে দেশি মুরগী, মাছ, চাল, ডাল, লবন, আলুসহ  খাদ্য সামগ্রী বিতরণ করেন । 

খাদ্য সামগ্রী বিতরণকালে ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম খোকন বলেন, কয়েকদিন ধরে দেশের স্বার্থে জরুরী অবস্থা জারি ছিল। তাতে দিনমজুর ও দুস্থ মানুষের জীবনমানে কিছুটা অসহায় অবস্থা ছিল। আমরা মাননীয় জনপ্রশাসন মন্ত্রীর নির্দেশে তার পক্ষ থেকে সে সমস্ত মানুষদের খাদ্য সহায়তা দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ আলী, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন প্রমুখ।