সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর শহরের ঢাকা কাচ্চি ঘর, জোসনা বেকার এন্ড কনফেকশনারী ও আল বারাকা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। লাইসেন্স না থাকা, খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেন খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মেশানোর দায়ে এ জরিমানা করা হয়।
রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ও নিরাপদ খাদ্য অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ও রিয়াজ মাহমুদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ঢাকা কাচ্চি ঘরের স্বত্বাধিকারী সালাম হাওলাদার কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মেশানোর দায়ে ৩০ হাজার টাকা, জোসনা বেকারি এন্ড কনফেকশনারীর মালিক মিলন হোসেনকে খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেনের দায়ে ৩০হাজার টাকা এবং আল বারাকা লাইভ বেকারি যৌথ স্বত্বাধিকারী সাব্বির হোসেন ও রুবেল হোসেন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, স্যানিটারি অফিসার তরিকুল ইসলাম, রিয়াজ মাহমুদ এবং জেলা ক্যাবের সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে।







