মেহেরপুরে ২ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২ জন
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর অপরাধ

মেহেরপুরে ২ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২ জন

সবার সংবাদ ডেস্ক :

৪দিনের ব্যবধানে ২ প্রতিবন্ধি নারীকে
ধর্ষণের অভিযোগ উঠলো মেহেরপুরে

মেহেরপুরে পৃথক দুই ধর্ষণ অভিযোগে পুলিশ অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের এক বাক প্রতিবন্ধীকে নারীকে ধর্ষণের অভিযোগে ওই গ্রামের আয়াতুল্লাহ’কে এবং একই উপজেলার বেলগাড়ি গ্রামের অন্য প্রতিবন্ধি এক নারীকে ধর্ষণের অভিযোগে শিপন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ৪ ডিসেম্বর এবং বৃহস্পতিবার ১ ডিসেম্বর একই উপজেলার অন্য প্রতিবন্ধি নারীকে ধর্ষণের অভিযোগ উঠলো।

সোমবার আয়াতুল্লাহকে আটক করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আয়াতুল্লাহ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর হঠাৎপাড়া গ্রামের কদম আলির ছেলে। বাক প্রতিবন্ধীর বোন দিপালী খাতুনের দায়ের করা অভিযোগের সূত্রে জানা গেছে , রবিবার দুপুরের দিকে তার বাড়িতে কুমড়োর বড়ি দিয়ে বাড়ি যেতে বলে। এ সময় ওই বাক প্রতিবন্ধী পায়ে হেঁটে বাড়ি আসার পথে পথিমধ্যে ভ্যানচালক আয়তুল্লাহ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার ভ্যানে তুলে মাঠের মধ্যে একটি কলাবাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি মাঠের কয়েক ব্যক্তি দেখে ফেললে আয়াতুল্লাহ রক্তাক্ত অবস্থায় ওই নারীকে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারীর বোন দিপালী খাতুন বাদী হয়ে সোমবার মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধিত ২০০৩ এর ৯(১)ধারায় আয়াতুল্লাহকে আসামি করে মামলা দায়ের করেন। যার মামলা নং ৬ । পরে পুলিশ আয়াতুল্লাহকে আটক করে। 

এদিকে মেহেরপুর সদর উপজেলার বেলেগাড়ি গ্রামের মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে শিপন আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শিপন আলী কে আটক করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শিপন আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহির মাদির চরগ্রামের আলি শাহার ছেলে। সে মেহেরপুর সদর উপজেলার বেলেগাড়ি গ্রামে তার শশুর মাহাবুল হোসেনের বাড়িতে বসবাস করছে।

মানসিক প্রতিবন্ধীর বড় বোন আরফাতুন্নেসার দায়ের করা অভিযোগের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত শিপন তার বোনকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। গত ১ ডিসেম্বর দুপুরের দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে শিপন তার মানসিক প্রতিবন্ধী বোনকে মাঠের মধ্যে একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে শিপন তাকে ধর্ষণ করেছে বলে জানায়। পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সোমবার মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধিত ২০০৩ এর ৯(১)ধারা শিপনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৭।