সবার সংবাদ ডেস্ক:
এখনো পর্যন্ত কাজের স্বচ্ছতা নিশ্চিত সাংবাদিকদের কল্যাণেই-জেলা প্রশাসক শামীম হাসান
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ শামীম হাসান বলেছেন, জেলার সকল শ্রেনী পেশার লোকজনকে সাথে নিয়ে এই জেলার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করব। জেলার উন্নয়নের স্বার্থে আপনাদের সকলের সহযোগিতা চাই। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, জাতির আইনা। জেলার উন্নয়নে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসক বলেন, এখনো পর্যন্ত যে ভালো কাজ করি ও কোন কাজের স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে তা শুধু আইন-কানুনের প্রয়োগ ও সাংবাদিকদের কল্যাণেই।
তিনি বলেন আপনাদের লেখনির মাধ্যমে যেমন একটি ভাল কাজ সম্পন্ন হয় ঠিক তেমনি একটি খারাপ লেখনীর মাধ্যমে সমাজ অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তিনি পেশাগত দায়িত্ব পালনে সকল সাংবাদিকদের স্বচ্ছতা নিশ্চিত করার আহবান জানান। তিনি আরও বলেন, আমার বাড়ি আপনাদের পাশের জেলা ঝিনাইদহের কালিগঞ্জে। আমি আপনাদেরই খুব কাছের মানুষ। আমি যখন কয়রাতে ইউএনও হিসেবে দায়িত্বে ছিলাম তখন আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলো ৮-১০ জন সাংবাদিক। আমি যখন জননিরাপত্তা বিভাগে ছিলাম ওখানেও আমার সাংবাদিকদের সাথে আমার সুসম্পর্ক ছিলো।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী কাদের মিয়া।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য, রফিকুল আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজমসহ জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







