মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান। দুটি প্রতিষ্ঠানে জরিমানা
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান। দুটি প্রতিষ্ঠানে জরিমানা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি ও স্বর্ণের ক্যারেট ফাঁকি দেওয়ার দায়ে দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় মেহেরপুর শহরের গিয়াস মিষ্টান ভান্ডারকে ৫০ হাজার টাকা এবং একই আইনের ৪৫ ধারায় নিউ পল্লীশ্রী জুয়েলার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে গাংনী র‌্যাব-১২ এএসপি আবুল কালাম আজাদ, মেহেরপুর জেলা স্যানেটারী ইন্সপেক্টর তাজিমুল হকসহ র‌্যাবের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।