মেহেরপুরে জাল দলিল করায় একজনের কারাদন্ড
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে জাল দলিল করায় একজনের কারাদন্ড

সবার সংবাদ ডেস্ক:

চুয়াডাঙ্গা থেকে জাল দলিল করে মেহেরপুর ভূমি অফিসের নাম খারিজ করতে গিয়ে ধরা খেলেন দলিয়ার পুর গ্রামের আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১:৩০ টার  দিকে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে জাল দলিল তৈরি করার বিষয়টি প্রমাণিত হওয়ায় মোবাইল কোট বসিয়ে আশরাফুল ইসলামকে ২ মাসের কারদন্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোবাইল কোট পরিচালনাকারী কর্মকর্তা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সাহাপ্রাপ্ত আশরাফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার দলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আশরাফুল ইসলাম ঘটনা স্বীকার করে বলেন মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মৌজার ২০১১ দাগে তার এক ফুপুর নিকট থেকে তিন শতক জমি ক্রয় করেন।পরে একই মৌজার ২০১২ দাগ দেখিয়ে চুয়াডাঙ্গা থেকে জাল দলিল তৈরি করেন। ওই জাল দলিলের বলে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নাম খারিজ করতে আসেন।

বিষয়টি সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সন্দেহ হলে তিনি সাবরেজিস্টার অফিসে মূল দলিল দেখলে ওই দলিলটি জাল প্রমাণিত হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গণে মোবাইল কোট বসিয়ে আশরাফুল ইসলামকে ২ মাসের কারাদন্ডাদেশ দেন। সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাজহারুল বলেন  দলিলের স্বাক্ষর দেখে সন্দেহ হয়। পরে মূল দলিল দেখে দলিলটি জাল প্রমাণিত হওয়ায়। দঃ বিঃ ১৮৬০ এর ২৯১ ধারায় ২ মাসের কারাদন্ডাদেশ দিয়েছি।