মেহেরপুর থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা
টপ নিউজ বিনোদন মেহেরপুর

মেহেরপুর থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনটির সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম এ বাশার, বন্ধুসভার সভাপতি নিলুফার রহমান প্রমুখ। পরে মেহেরপুর থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক সাধারণ সভায় প্রফেসর হাসানুজ্জামান মালেককে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন মেহেরপুর থিয়েটার এর সঙ্গীতশিল্পী ফৌজিয়া আফরোজ তুলি,এম সাইদুর রহমান,রোকসানা আরা,আতিয়া খন্দকার ইতি,সুলতানা রাজিয়া টনি, মিনারুল ইসলাম সহ আরও অনেকে।