মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ৬১টি পরিবার
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ৬১টি পরিবার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর পেয়েছে ১২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার (২২ মার্চ) সকালে স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিন উপজেলার মেহেরপুর, মুজিবনগর ও গাংনীতে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম উপস্থিত থেকে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন। এসময় সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাংনী উপজেলার ৪৭টি, মেহেরপুর সদরে ৬১টি ও মুজিবনগর উপজেলায় ১৫টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।