মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী জয়ী
টপ নিউজ সারাদেশ মেহেরপুর

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী জয়ী

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম (কাপ পিরিচ) প্রতীকে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল (আনারস) প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।

আব্দুস সালাম (কাপ-পিরিচ) ১৭৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দী সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম রসুল (আনারস) পেয়েছেন ১১৫ ভোট। এ নির্বাচনে তিনটি উপজেলায় তিনটি ভোট কেন্দ্রে ২৯৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোট পোল হয়েছে। শুধুমাত্র সদরে চেয়ারম্যান পদে ২টি ভোট বাতিল হয়েছে।

আব্দুস সালাম কাপ-পিরিচ প্রতীকে ১৭৬ ভোটের মধ্যে সদর ভোট কেন্দ্রে ৫৬ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৮৪ ভোট এবং মুজিবনগর কেন্দ্রে ৩৬ ভোট পেয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দী গোলাম রসুল আনারস প্রতীকে ১১৫ ভোটের মধ্যে মেহেরপুর সদর ভোট কেন্দ্রে ৪৮ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৪৮ এবং মুজিবনগর ভোট কেন্দ্রে ১৯ ভোট পেয়েছেন।

এদিকে সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১নং ওয়ার্ডে (মেহেরপুর-মুজিবনগর) শামীম আরা বিশ্বাস (হিরা) বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ২নং ওয়ার্ডে (গাংনী) বিনাপ্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন শাহানা ইসলাম শান্তনা।

সাধারণ ওয়ার্ডে মেম্বর পদে ১নং ওয়ার্ডে (মুজিবনগর) আজিমুল বারী মুকুল, ২নং ওয়ার্ডে (মেহেরপুর সদর) ইমতিয়াজ হোসেন মিরণ এবং ৩নং ওয়ার্ডে (গাংনী) মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।

মেহেরপুর জেলার ২০টি ইউনিয়ন, ২টি  পৌরসভা ও ৩টি উপজেলা পরিষদ মিলে মোট ভোটারের সংখ্যা ২৯৫ জন। এর মধ্যে দুই জন ভোটার মৃত্যুবরণ করেছেন।  

ভোট গণনা শেষে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বেসরকারীভাবে ফলাফর ঘোষণা করেন। অবাধ, সুষ্ঠ’ ও নিরপেক্ষ পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।