মেহেরপুরের বারাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
সারাদেশ মেহেরপুর

মেহেরপুরের বারাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

সবার সংবাদ ডেস্ক :

মেহেরপুরের বারাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধু রাশিদা খাতুন (৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বারাদী বাজারের একটি ফার্নিচার কারখানায় খড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। রশিদা খাতুন মেহেরপুর সদরের মোমিনপুর গ্রামের মোমিনপুর জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন আলী মোহাম্মদের স্ত্রী। 

স্থানীয়রা জানায়, রশিদা খাতুন পার্শ্ববর্তী একটি ফার্নিচার কারখানায় খড়ি কুড়াতে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে সেখানেই তার মৃত্যু হয়। ভোর বেলায় মুসুল্লিরা নামাজ পড়ে আসার পথে রশিদা খাতুনের মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।