সবার সংবাদ ডেস্ক:
কুষ্টিয়ার ত্রিমোহনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হোরোইন আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-কুষ্টিয়াগামী আলম পরিবহনে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় হেরোইন আটক করা হয়।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সুবেদার মোঃ মুজিবুল হক এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ত্রিমোহনী, কুষ্টিয়া বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-কুষ্টিয়াগামী আলম পরিবহনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০০ গ্রাম হেরোইন আটক করা হয়। আটককৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ৮আট লক্ষ টাকা।







