মেহেরপুরে পিকনিকের বাস উল্টে খাদে, আহত ৩০, ভর্তি হাসপাতালে
সবার সংবাদ ডেস্ক :
আনন্দভরা মন নিয়ে দলবদ্ধভাবে বাড়ি থেকে বের হলো ঠিকই। উদ্দেশ্য পিকনিক সহ দিনভর আনন্দ করবে। কিন্তু চালকের ভুলে পিকনিক আনন্দ কোনটাই হলো না। কারণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার তেরাইল বাজারে পিকনিকের বাস উল্টে খাদে পড়ে যাওয়া ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন বেশি। দ্রæত গতিতে চলার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১২ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরদের মধ্যে রাজনগর গ্রামের একই পরিবারের চার জনসহ ১২ জন গুরুত্বর আহত। এরা হলো- দেলোয়ার হোসেন (৩৫) ও তার স্ত্রী খাজিরন নেছা (৩০), মেয়ে সুমায়া (১০) ও সুামাইহা (৫), একই গ্রামের জুই খাতুন (৭), জোবাইয়া (৪) লিমা খাতুন (২৯), পলি খাতুন (৪০) ও তার ছেলে সম্রাট (১৮), চামেলী খাতুন (৩০) মুক্তি খাতুন (২৯) ও সুরমান আলী (৪০)।
আহতরা জানিয়েছে- মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নারী, পুরুষ আর শিশু মিলে ৩৭ জন যাত্রী নিয়ে মেহেরপুর জ -০৪-০০১৬ হাসান পরিবহন বাসটি পিকনিকের উদ্দেশ্যে নাটোরে রওনা দেয়। বাসটি দ্রæত গতিতে তেরাইল ডিগ্রি কলেজ অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গভীর খাদে পড়ে। বাসের ভেতর থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকে ছিলেন। পরে, বামন্দী ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী জানান- বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। বাস যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছেন। বাস ফেলে পালিয়ে গেছে চালক ও হেলপার। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের অধিকাংশদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এদের মধ্যে ১২ জন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন আছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।







