সবার সংবাদ ডেস্ক:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন আগামী মাসেই শুরু হবে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এই মাসের মধ্যেই আমরা একজন ভিসি নিয়োগ দিবো, কয়েকদিনের ভিতরেই তিনজনের নাম পাঠানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী একজনের নাম সিলেক্ট করবেন।
এবং এই মাসের মধ্যেই ভিসি নিয়োগের কাজ সম্পন্ন হবে আগামী মাস থেকে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। মেহেরপুরের মুজিবনগরে জনতা ব্যাংকের ৯২৬তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। মুজিবনগর এর জনতা ব্যাংকের ৯২৬ তম শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কেদারগঞ্জ বাজার সংলগ্ন এই শাখা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জনতা ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড এর এমডি এন্ড সিইও আব্দুল জব্বার, মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা প্রমুখ। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।







