মুজিবনগরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। এরপর সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর একটি দল ভোর ৩ টার দিকে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।