সবার সংবাদ ডেস্ক:
দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পাবার পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা শামীম হাসানের নিকট থেকে ফরহাদ হোসেনের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে নৌকাকে বিজয়ী করার বিকল্প নেই। আমাদের যে উন্নয়নগুলো একনেকে পাশ হয়ে গেছে, যেমন বিশ^বিদ্যালয়, কৃষি গবেষণা ইনস্টিটিউট, শেখ কামাল আইটি ইনস্টিটিউট, ছহিউদ্দিন টেক্সটাইল, স্থলবন্দর কাজ সম্পাদন করার আবারও যে সুযোগ দিয়েছেন এজন্য জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। তিনি বাংলাদেশের অভিভাবক। তার নিরিকে তিনি সঠিক কাজটি করেছেন। আমরা মেহেরপুর ১ আসনে নিরুঙ্কুষ সংখ্যাগরিষ্টতার ব্যবধানে প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে পরাজিত করে মেহেরপুর ১ আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।
কাজী শহিদুল হক বলেন, আমরা অত্যান্ত আনন্দিত। মেহেরপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যে একজন সৎ যোগ্য এবং ক্লিনইমেজের মানুষকে উনি যেভাবে নেতৃত্বে উঠিয়ে নিয়ে আসছেন এবং মেহেরপুর-মুজিবনগরকে সাজানোর জন্য উনার নির্দেশিত পথ অনুযায়ী ফরহাদ হোসেন কাজ করছেন। আবারও ফরহাদ হোসেনকে নমিনেশন দিয়ে মেহেরপুর উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছে তার শেষ প্রান্ত পৌছে দেওয়ার জন্য তাকে নমিনেশন দিয়েছেন। ফরহাদ হোসেন বিপুল ভোটের মধ্যদিয়ে বিজয়ী হবে।
এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামাল, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ সহ জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফরহাদ হোসেন ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্বপান। এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে।
তিনি ২০১৫ সাল থেকে টানা দুইবার জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের হাই কমান্ডের আস্থা, বিশ্বাস, যোগ্যতা এবং দলকে সংগঠিত করা সহ মন্ত্রাণালয়ের কাজে দক্ষতা, সততা ও বিচক্ষণতা প্রদর্শন করার কারণে দল টানা তিনবার ফরহাদ হোসেনকে মনোনয়ন দেয়ায় খুশি দলের স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মেহেরপুরে এখন নির্বাচনে হাওয়া ক্রমেই বাড়তে শুরু করেছে। চায়ের আড্ডায়, হোটেল রোস্তারায়, অফিস আদালত পাড়ায়, হাটে মাঠে ঘাটে সর্বত্র এখন ভোট নিয়ে জল্পনা কল্পনা উৎকন্ঠা শুরু হয়েছে।






