সবার সংবাদ ডেস্ক:
ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) জুম্মার নামাজের পর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ইমাম সমিতির গাংনী উপজেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা ইমাম সমিতির সভাপতি ও গাংনী দারুসসালাম জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রুহুল আমীন। সভায় বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খান।
এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলমানদের উপর একের পর এক হামলা করা হচ্ছে। এভাবে হামলা করা হলে, সারাবিশ্বের মুসলিমরা ঘরে বসে থাকবেনা। প্রতিবাদ সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে।







