মেহেরপুরের দুটি সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ১৭টি
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরের দুটি সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ১৭টি

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের দুটি সংসদীয় আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১৭টি মনোনয়নপত্র বৈধ তালিকা ঘোষণা করা হয়েছে রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শামীম হাসান যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।  মেহেরপুর ১ আসনে স্বতন্ত্র ও জেপি প্রার্থীসহ তিন জনের প্রার্থিতা বাতিল হয়।

এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম তার মনোনয়নপত্রে দলীয় প্রার্থী হিসেবে লিখেছেন, আওয়ামী লীগ সমর্থিত আরেক প্রার্থী অ্যাডভোকেট মিয়াজান আলীর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক নয় এবং জাপা প্রার্থী মওলাদ আলী খানের মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারী তিনি নিজেই। 

মেহেরপুর২ আসনে স্বতন্ত্র প্রার্থী পাঁচ জনের মনোনয়ন পত্র বাতিল হয়। এরা সকলেই আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এরা হলেন, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল, নুরুল ইসলাম রিন্টু, জাহাঙ্গীর আলম বাদশা, ডক্টর আশরাফুল ইসলাম ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। 

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর ২০১১ বিধিমালার বিভিন্ন ধারা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের নিশ্চিত স্বাক্ষরের শর্ত পূরণ করতে না পারায় এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রসঙ্গত মেহেরপুর-১ আসনে ১০ জন এবং মেহেরপুর-২ আসনে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

রিটার্নিং অফিসার মোঃ শামীম হাসান মেহেরপুর-১ আসনে যে ৭ জনের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসন এমপি-১, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হামিদ, ন্যাশনাল পিপল পার্টি মোঃ তরিকুল ইসলাম লিটন, বাংলাদেশ সাংস্কৃতির মুক্তিজোট বাবুল জোম, জাকের পার্টির সাইদুল আলম শাহিন।

মেহেরপুর-২ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. এ.এস.এম নাজমুল হক সাগর, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন এমপি, তৃণমূল বিএনপি সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল গণি, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেতাব আলী, জাকের পার্টির মোঃ সোহেল আহমেদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মোঃ আল ফারুক ওয়ার্কার্স পার্টি নূর মোহাম্মদ বকুল।