মেহেরপুর পিডিবি অফিসের গাছ চুরিতে বাধা দেওয়ায় কর্মকর্তাকে মারধর
সারাদেশ মেহেরপুর

মেহেরপুর পিডিবি অফিসের গাছ চুরিতে বাধা দেওয়ায় কর্মকর্তাকে মারধর

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সরকারী গাছ চুরিতে বাধা দেওয়ায় ওজোপাডিকোর ইঞ্জিনিয়ার কে মারধর করে চঞ্চল নামের স্থানীয় এক যুবক। মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে ওজোপাডিকো লিমিডেট (পিডিবি) অফিসের মধ্যে সরকারী গাছ চুরি করে কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে সালাউদ্দিন নামের এক কর্মকর্তা কে মারধর করে চঞ্চল।

মারধরে আহত ওজোপাডিকোর ইঞ্জিনিয়ার সালাউদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাছ চুরির সাথে জড়িত অভিযুক্ত যুবক ওজোপাডিকো অফিসের লাইন ম্যান আব্দুস সামাদের পুত্র চঞ্চল।

আহত ওজোপাডিকোর ইঞ্জিনিয়ার সালাউদ্দীন জানান, আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে চঞ্চল নামের এক যুবক ওজোপাডিকো অফিসের মধ্যে থেকে সরকারী গাছ কেটে নিয়ে যাওয়ার সময় আমি তাদের গাছ গুলোকে আটকিয়ে দিলে অভিযুক্ত চঞ্চল অফিসের মধ্যেই মারধর করতে থাকেন।এসময় আমার চিৎকারে ওজোপাডিকোতে দায়িত্বরত আনসার সদস্য এবং অফিস স্টাফরা দৌড়ে আসলে পালিয়ে যায় চঞ্চল। 

এই বিষয়ে ওজোপাডিকোর এক্সচেঞ্জ তোফাজ্জল হোসেন  জানান- চঞ্চল  নামের এক যুবক কাউকে না জানিয়ে অফিসের ভিতরে থাকা আট থেকে দশটি গাছ কেটে ভ্যানযোগে নিয়ে যাচ্ছিল এসময় ইঞ্জিনিয়ার  সালাউদ্দিন গাছগুলো  আটকিয়ে দিলে  সালাউদ্দিনকে মারধর করেন ওই যুবক।