সবার সংবাদ ডেস্ক:
কুষ্টিয়ায় দুইটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক মোঃ জামির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের একটি দল। শুক্রবার (৩ মার্চ) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাথুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সিআর-৭৮৫/১৯(কালীগঞ্জ) প্রতারণা মামলার ০৩ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত এবং সিআর-১৭৬/২২(কালীগঞ্জ) মামলার দুইটি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায় আতœগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের একটি দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাথুরা এলাকায় অভিযান পরিচালনা করে জামির হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।







