নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র একটি দল। মঙ্গলবার (২১ মার্চ) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর নামক স্থানে প্রাগপুর হতে ছেড়ে আসা বিদ্যুৎ পরিবহন নামের একটি বাসে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবিএর উপ-অধিনায়ক, মেজর মোঃ রকিবুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, মিরপুর উপজেলাধীন নওদা গোবিন্দপুর নামক স্থানে প্রাগপুর হতে ছেড়ে আসা কুষ্টিয়া মহাসড়কে ‘‘বিদ্যুৎ পরিবহন’’ এ মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উপ-অধিনায়ক, মেজর মোঃ রকিবুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৯ লক্ষ ৬০ হাজার টাকা।







