সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা জাতীয় পার্টির উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। মেহেরপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হামিদ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কেতাব আলী মাষ্টার, জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মান্নান, মামলত হোসেন, বাবলু হোসেন, কুতুব উদ্দিন, এনামুল হক, ইকবাল হোসেন প্রমুখ। জেলা জাতীয় পার্টির উদ্দ্যোগে এ দিন পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।







