সবার সংবাদ প্রতিবেদক:
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য তিন মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নতুন এই আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন শিক্ষক নেতা জাকির হোসেন। জাকির হোসেন মেহেরপুর জেলার কৃতিসন্তান ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব হিসেবে দায়ীত্ব পালন করছেন।
আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হিসেবে আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
সোমবার রাতে জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস নোট প্রকাশ করা হয়। নতুন এই কমিটিতে সদস্য পদ পাওয়ায় শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন জাকির হোসেন কে ।
শিক্ষক নেতা জাকির হোসেন জানান, আমাকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক কমিটির সদস্য করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অশেষ কৃতজ্ঞতা। সেই সাথে আমি যেন আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি সকলের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।







