গাংনীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে উন্নয়ন মেলার উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

গাংনীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে উন্নয়ন মেলার উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপি অনুষ্ঠিত এ মেলার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার মোহাম্মদ উদ্বাধেন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মাহোম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ।