জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা
অন্যান্য মেহেরপুর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা

সবার সংবাদ প্রতিবেদক:

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

আলোচনা সভায় বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, মেহেরপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক আলমগীর হোসেন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নওরীন ইসলাম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 এসময় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সচেতনতা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।