মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, পৌর মেয়র মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, এন এস আই এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, বিআরডিবির উপ-পরিচালক জাকিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেল সুপার মনির হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রঞ্জন রায়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস রাজ্জাক, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তার রোকনুজ্জামান প্রমূখ। সভায় জেলা প্রশাসক জেলার বিভিন্ন দপ্তরের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে সরকারী নির্দেশনাসমূহ সঠিকভাবে পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।