জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উদ্যোগে কম্বল বিতরণ
অন্যান্য মেহেরপুর

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উদ্যোগে কম্বল বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজ এর আশে পাশের চায়ের দোকানদার ও হতদরিদ্র মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উদ্যোগে এসব কম্বল বিতরণ করেন ছহিউদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতা এস এম আল রাতুল, পিন্টু, রনি সহ ছাত্রলীগের একটি টিম। ১৫০টি কম্বল বিতরণ করা হয়।