ছেলে মালয়েশিয়ায় আটকের চিন্তায় মারা গেলেন মা
অন্যান্য মেহেরপুর

ছেলে মালয়েশিয়ায় আটকের চিন্তায় মারা গেলেন মা

সবার সংবাদ ডেস্ক:

মালয়েশিয়া পুলিশের হাতে ছেলে আটকের চিন্তায় সালমা খাতুন (৪৮) নামের এক মায়ের মৃত্যু হয়েছে।  ৫ সন্তানের জননী সালমা মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের  মহাম্মদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

শুক্রবার ৮ সকাল সাড়ে ১০ টার দিকে জানাজা শেষে স্থানীয় গারেস্থান ময়দানে তাকে দাফন সম্পন্ন করা হয়। সালমা খাতুনের নিকট আত্মীয় সাঈদ হাসান জানান, সালমা খাতুনের বড় ছেলে রাজিব হােসেন গত ৬ মাস আগে ৬ লাখ টাকার বিনিময়ে স্থানীয় এক আদম ব্যবসায়ীর মাধ্যমে কর্মের তাগিদে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে কর্ম না পেয়ে গোপনে কষ্টে জীবন—যাপন করছিলেন। সম্প্রতি মালয়েশিয়া পুলিশ গোপনে থাকা শতাধিক প্রবাসীদের আটক করে। তাদের মধ্যে আটক হয় রাজিবও। এ খবরে বৃহস্পতিবার সালমা স্ট্রোক করেন।

এসময় পরিবারের লাকেজন তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তিনি মারা যান। তিনি আরো জানান, ছেলে আটকের কথা শুনেই সালমা অসুস্থ্য হয়ে পড়েছিলেন। স্থানীয় মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধার—দেনা করে ছেলেকে বিদেশ পাঠানারে পর থেকে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তাই চিন্তা থেকেই সালমার মৃত্যু হয়েছে।