মেহেরপুরে উদ্যোক্তাদের তৈরি নকশি কাঁথা ও বুটিক শপের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে উদ্যোক্তাদের তৈরি নকশি কাঁথা ও বুটিক শপের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২ টার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার কাউন্সিলর রুকসানা কামাল রুনু, জেলা সমাজসেবা কর্মকর্তা কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বীসহ নারী উদ্যোক্তা ও জাতীয় মহিলা সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাতীয় মহিলা সংস্থা প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের তৈরি নকশি কাঁথা, বুটিক শপ ও হাতের কাজ সম্বলিত ছেলে ও মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক এই বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে।