মেহেরপুর পৌরসভার দুটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র
টপ নিউজ অন্যান্য মেহেরপুর

মেহেরপুর পৌরসভার দুটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড শিল্পকলার মোড় থেকে স্টেডিয়াম পাড়ার হয়ে লালটুর মোড় পর্যন্ত ৬৩ লক্ষ টাকা ব্যায়ে ৬৩০ মিটার সড়ক ও ৭ নং ওয়ার্ডের মিয়াপাড়ায় ২৮ লক্ষ টাকা ব্যায়ে ৪৭০ মিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

সোমবার (২৭ মার্চ) দুপুরের দিকে শহরের স্টেডিয়াম পাড়া ও মিয়া পাড়ায় পৃথক দুটি সড়কের উদ্বোধন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মনজুরুল কোভিদ রিপন সাত আট নয় নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা কামাল রুনু প্রমুখো সেখানে উপস্থিত ছিলেন।

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, দীর্ঘদিন মেহেরপুর পৌরসভার উন্নয়ন কাজ বন্ধ ছিল আমরা অনেক কষ্ট করে মেহেরপুর পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের টেন্ডার করেছি। আমরা মেহেরপুর পৌরসভা কে একটি গ্রীন ক্লিন পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।