সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
এসময় মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,পিপি পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক উপস্থিত থেকে পুস্পমাল্য অর্পণ করেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধারা, মেহেরপুর সদর থানা পুলিশ, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলার বিভিন্ন সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।







