মেহেরপুরে সমাজ ভিত্তিক মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে সমাজ ভিত্তিক মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগ ভৈরব নদে পেন কালচারের মাধ্যমে সমাজ ভিত্তিক মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর ভৈরব নদের গোভীপুর অংশে পেন কালচারের মাধ্যমে সমাজ ভিত্তিক মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভৈরব নদে মাছের পোনা উপমুক্ত করে পেন কালচারের মাধ্যমে সমাজ ভিত্তিক মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন করেন। এসম অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ,জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো জাকির হোসেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম সেখানে উপস্থিত ছিলেন।

পেন কালচারের মাধ্যমে সমাজ ভিত্তিক মাছ চাষ কার্যক্রমে ভৈরব নদের গোভীপুর থানার ঘাট ব্রিজ থেকে গোভীপুর মাদ্রাসা পর্যন্ত পরীক্ষামূলকভাবে সমিতির মাধ্যমে মাছ চাষ করা হবে। নেটিং পদ্ধতির এই মাছ চাষে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত ব্যায়ভার সমিতি করবে।

এক্ষেত্রে সরকারকে কোন রাজস্ব দিতে হবে না। পরীক্ষামূলকভাবে এই অংশে যদি সুফল বয়ে আনে তাহলে ভৈরব নদের পুরো অংশে একই পদ্ধতিতে মাছ চাষ করা হবে বলে জানানো হয়। সরকার মৎস্য চাষ বৃদ্ধিতে সহায়ক হিসেবে সরকারি নদ নদী বিলের পানি সুবিধা দিবে।