সবার সংবাদ ডেস্ক:
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রেষ্ঠত্বের পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। মেহেরপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পুরস্কার লাভ করে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কলেজ গাংনী সন্ধান স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান মেহেরপুর মুক্তিযোদ্ধা আহমদ আলী কলেজ, শ্রেষ্ঠ মাদ্রাসা পিরোজপুর দাখিল মাদ্রাসা পুরস্কার লাভ করে।
শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রধান- গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান- আহমদ আলী কলেজের অধ্যক্ষ শাহী উদ্দিন, শ্রেষ্ঠ মাদ্রাসার প্রধান- হাড়ভাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শ্রেষ্ঠ কলেজ প্রধান-মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।







