সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ও আওতায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে এ চেক বিতরণ করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলীর সঞ্চালনায় চেক বিতরণ করেন মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন । এসময় গাংনী উপজেলা ২০ জনের মাঝে ৪৫ হাজার টাকা করে ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এসময়, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলে রাব্বি, গাংনী উপজেলা মহিলা ভাইস চোয়ারম্যান ফারহানা ইয়ামিন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,কাজিপুর ইউপি চেয়ারম্যান মু.আলম হুইসাইন, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ধানখোলা ইউপি চেয়ারমান আব্দুর রাজ্জাক, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলাইন সেপু, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় ভিক্ষুক মুক্ত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।







