সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল চিল্ডেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ এর ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন আশরাক মাহিম, সহ-সভাপতি ইবনে সামির রহমান, সাধারণ সম্পাদক এহোতেসাম হক সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ, সাংগঠনিক সম্পাদ আফিফ হাসান, শিশু সাংবাদিক আশিকুজ্জামান, শিশু গবেষক প্রত্যয় সরকার পরশ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ফাহিম মুনতাসির নাবিল নির্বাচিত হয়।
এই সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এন সি টি এফ এর সভাপতি ফাহিম রুমি,সদস্য অনুভা বিশ্বাস, মায়া,বিভা, শামসুন্নাহার মিম, সহ আরও অনেকে।
উল্লেখ ন্যাশনাল চিল্ডেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন যা শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত। বাংলাদেশকে একটি শিশু বান্ধব দেশ হিসেবে গড়ে তোলায় এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য।







