আমদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিরার গণসংযোগ
অন্যান্য মেহেরপুর

আমদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিরার গণসংযোগ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে কে মনোনয়ন পাবেন এটা নিয়ে এখনও কেউ নিশ্চিত নন। একাধিক নেতা দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তদ্বিরে মেতে উঠেছেন সবাই। এক্ষেত্রে পিছিয়ে নেই কেউ। তবে গণসংযোগে এগিয়ে গেছেন দৃষ্টি কেড়েছেন চেয়ারম্যান পদে তরুণ এবং নতুন প্রাথী হিরা।

আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করছেন মেহেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সদস্য ও আমদহ  ইউনিয়ন আওয়ামী লীগের ০১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান হিরা।

শুক্রবার সকাল থেকে তিনি নিজ গ্রামে টেংরামারী  থেকে শুরু করে সাহেবপুর, ইসলামপুর, ব্রীজ বাজার, ভবনন্দপুর, আশরাফপুর, আমদাহ, বামনপাড়া বাজারসহ আমদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ও হাটবাজারের লোকজনের সাথে কুশল বিনিময় করেন।

এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। সেই সাথে মেহেরপুরের উন্নয়নে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর অবদান উল্লেখ্য করে আসন্ন আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে থাকার আহ্বান জানান। গণসংযোগকালে তিনি বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সেই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হলে এবং আমদহ ইউনিয়নকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে হলে নৌকার কোন বিকল্প নাই। তাই তিনি আমদাহ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আসন্ন নির্বাচনে নৌকার পক্ষে থাকার আহ্বান জানান। সেই সাথে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন চান।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও আমদহ ইউনিয়নের ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুস্তম আলী, সহ-সভাপতি মোঃ মোজ্জামেল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহম্মেদ, কোষাধ্যক্ষ মোঃ আজিমদ্দিন, কর্মী হিমেল, মোঃ নজরুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীর।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছায়। ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ মার্চ আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।