সবার সংবাদ ডেস্ক:
শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে চারটায় দীর্ঘ প্রতীক্ষিত আমদহ ইউপি নির্বাচনে নৌকার পদপ্রার্থী রওশন আলী টোকনের পক্ষে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে গণসংযোগ শেষে আশরাফপুর স্কুল মাঠে এক বিরাট পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নেতৃবৃন্দ আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার করেন এবং দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে আমদহ বাসীর সকলকে দলমত নির্বিশেষে ভোটাধিকার প্রয়োগ করে নৌকার প্রার্থী রওশন আলী টোকন কে জয়যুক্ত করার আহবান জানান।
আসন্ন ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রওশন আলী টোকনের পথসভা ও গণসংযোগে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সালাম বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার আব্দুল মতিন, মেহেরপুর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ লাভলী ইয়াসমিন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী শহিদুল ইসলাম, মেহেরপুর সদর থানা সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম মমিন, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার ইমতিয়াজ হোসেন জুয়েল, শ্যামপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাইজিদ আহমেদ সুইট, সাবেক ছাত্রনেতা উকিল বারের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আল মামুন রাসেল এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তানভীর আহমেদ সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ।







