গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট পালন
অন্যান্য মেহেরপুর

গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট পালন

সবার সংবাদ ডেস্ক:

নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ। গাংনী বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্তরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের মধ্যদিয়ে শোক দিবস পালন করা হয়।

গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাংনী বাসস্ট্যান্ডের শহীদ রেজাউল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও তরুণ রাজনীতিক শাহিদুজ্জামান শিপু।

এসময় তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, এমপি পত্নি ও মহিলা আওয়ামী লীগের নেত্রী লাইলা আরজুমান বানু, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, কাথুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুলসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক র‌্যালি শেষে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।