মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীর  উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান
অন্যান্য মেহেরপুর

মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান

সবার সংবাদ ডেস্ক:

"স্মার্ট লাইভস্টক , স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যে  মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীর-২০২৩  উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আয়োজনে এবং মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে শনিবার (২৫ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১০টার সময় রামনগর খেলার মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

পরে প্রদর্শনীর প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। গাংনী প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডঃ আলাউদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায়, উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, জেলা ট্রের্নিং অফিসার ডাঃ শেখ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তানিয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জয়নাল আবেদীন, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এল এফ এ মিঠুন আলী, এল এফ এ হাবিবুর রহমানসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রদর্শনীতে গাভি পালন, ষাড় পালন, ছাগল পালন, ভেড়া পালন সহ বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। প্রাণিসম্পদ প্রদর্শনীতে  গরুর ২০টি, ১০টি ছাগলের, ১০টি ভেড়ার এবং ১০টি বিভিন্ন প্রাণিসহ মোট ৫০টি ষ্টল স্থাপন করা হয়।