গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অন্যান্য মেহেরপুর

গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সবার সংবাদ প্রতিবেদক:

বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টম্বর) বিকেলে গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠনের আয়োজন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহেল মারুফ পলাশ, যুগ্ম সম্পাদক ইয়ামিন আলী বাবলু, যুগ্ম সম্পাদক আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, বামুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক আসমা খাতুন, ছাত্রনেতা সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য আমজাদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী সরকার লাখ লাখ কোটি টাকা পাচার করেছে দেশ থেকে। মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী সরকার। তারা এতো অপকর্ম করেছে যে, দলের প্রধানসহ সকল নেতাকর্মী পালিয়ে যায় বিভিন্ন দেশে। ব্যাংক লুট করে রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার ও বীর উত্তম। স্বাধীনতা যুদ্ধে তার অবদানকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ছাত্র জনতা তাদের অপকর্মের কারণে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি জনগণের দল হিসেবে মানুষের পাশে থাকবে।

তিনি দলের একটা শ্রেণীর নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের কেউ যদি চাঁদাবাজি,ভাংচুর ও কোন অপকর্মে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে দল। অতএব দলের নেতাকর্মীদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে। আলোচনা সভা শেষে মাওলানা রুহুল আমিন স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানসহ স্বাাধীনতা যুদ্ধ থেকে এ পর্যন্ত যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করেন।