মুজিবনগরে পাঠাভ্যাস উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা
অন্যান্য মেহেরপুর শিক্ষা

মুজিবনগরে পাঠাভ্যাস উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগরে উপজেলা পর্যায়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।

এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মোঃ হাসনাইন করিম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের টিম ম্যানেজার প্রদিপ কুমার পাল।

স্কীমভূক্ত সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অনুকুল পরিবেশ তৈরি করা, তাদের বয়স ও মন-উপযোগী সুন্দর সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বাংলা ও ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তোলা লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মুজিবনগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান) অংশগ্রহণ করেন।