মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম জিল্লুর রহমানের পরিচালনায় নবনির্মিত ভবনের ফরক উন্মোচন করেন আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাড. ইয়ারুল ইসলাম, সিনিয়র সদস্য অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. আনোয়ার হোসেন, অ্যাড. কামরুল হাসান, অ্যাড. ইহান উদ্দিন মনা, অ্যাড. বকুল. অ্যাড. রাসেলসহ আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ।