সবার সংবাদ ডেস্ক:
১৭ এপ্রিল সকাল ৬টায় স্থানীয় প্রশাসনের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মুজিবনগর দিবসের কর্মসুচির সুচনা হয়। পরে সকাল ৯ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক গার্ড অব অনার গ্রহন করেন ও কুচকাওয়াজ পরিদর্শণ করেন। পরে জেলা প্রশাসকের স্বাগত বক্তব্যের পর “জল, মাটি ও মানুষ” নামের একটি গীতিনাট্য ও জনসভা অনুষ্ঠিত হয়।
এরপর দুপুরে মেহেরপুর বিচার বিভাগের পক্ষ থেকে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহ এর নেতৃত্বে বিচার বিভাগের বিচারকবৃন্দ মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণকালে জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ'র নেতৃত্বে উপস্থিত ছিলেন বিচারক মোঃ তোহিদুল ইসলাম (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল), চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, এম কবির হোসেন (যুগ্ম জেলা ও দায়রা জজ-২য়), বেল্লাল হোসেন (সিনিয়র সহকারী জজ), সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ সেলিম রেজা, মোঃ তারিক হাসান (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট), মোঃ তরিকুল ইসলাম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট), বেগম বর্ণালী রাণী (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) সহ বিচার বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।







